আদিবা সাহার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত

JUST, 25 August, 2026

ক্লাইমেট এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (সিডিএম) বিভাগ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গভীর শোক ও বেদনার সঙ্গে জানাচ্ছে যে, বিভাগের ১ম বর্ষ, ১ম সেমিস্টারের (2025-2026 শিক্ষাবর্ষ) মেধাবী শিক্ষার্থী “আদিবা সাহার” ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে।


আদিবা’র এই অকাল ও মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। অতি অল্প বয়সে তার এই চলে যাওয়া তার পরিবার, সহপাঠী, শিক্ষকবৃন্দ এবং সিডিএম বিভাগের সকলের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার অকাল মৃত্যু আমাদের সকলকে গভীরভাবে মর্মাহত ও শোকস্তব্ধ করেছে। সিডিএম বিভাগের পক্ষ থেকে আমরা মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা জ্ঞাপন করছি।


মহান আল্লাহ তায়ালা যেন মরহুমার রুহের মাগফিরাত দান করেন এবং তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার ও তার প্রিয়জনদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন-এই প্রার্থনা করছি। মহান আল্লাহ মরহুমাকে চিরশান্তি দান করুন।


ক্লাইমেট এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়